করোনায় বিপর্যস্ত ভারতে আরও ৪ হাজারের বেশি মৃত্যু

আপডেট: May 9, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক: করোনায় বিপর্যস্ত ভারতে গত ২৪ ঘণ্টায় চার হাজারের বেশি লোকের মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে চার লাখ।দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে চার লাখ তিন হাজার ৭৩৮ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে পর পর চারদিন আক্রান্তের সংখ্যা ৪ লাখের বেশি হল।

দেশটিতে দৈনিক মৃত্যুর সংখ্যাও ৪ হাজারের বেশি। তবে শনিবারের তুলনায় তা সামান্য কমেছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৯২ জনের।

এ নিয়ে রোববার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ২২ লক্ষ ৯৬ হাজার ৪১৪ জন। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৪২ হাজার ৩৬২ জনের।

তবে আক্রান্তের সঙ্গে সঙ্গে সুস্থতার সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৮৬ হাজার ৪৪৪ জন। এখনও পর্যন্ত মোট ১ কোটি ৮৩ লাখ ১৭ হাজার ৪০৪ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ এই মুহূর্তে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩৭ লাখ ৩৬ হাজার ৬৪৮ জন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network