২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর ব্যাগ থেকে ৩৪ হাজার টাকা উধাও খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার তালতলী সিডিপির উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন অপরিহার্য: রেজাউল কবির ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপকে ঘিরে ভক্তদের মিলনমেলা তালতলীতে কারিতাসের সংলাপ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মুসলিম দেশগুলো নিয়ে জোট গড়তে চায় ইরান ওয়ালটন প্লাজার উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসাসেবা পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকা

পিরোজপুরে স্কুলছাত্রীকে বাড়িতে আটকে রেখে ধর্ষণ, আটক ২

আপডেট: মে ৩০, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় এক স্কুলছাত্রীকে বাড়িতে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (২৯ মে) বিকেলে এ ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ।

আটক মাসুম হাওলাদার (৩০) জেলার ইন্দুরকানী উপজেলার একটি গ্রামের আ. রহমান হাওলাদারের ছেলে ও তরিকুল ইসলাম (১৮) বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার সন্ন্যাসী এলাকার মোয়াজ্জেম খানের ছেলে।

ভুক্তভোগী স্কুলছাত্রীর নানী জানান, বৃহস্পতিবার (২৭ মে) বিকেলে মোড়েলগঞ্জ থেকে ছবি তুলতে তাদের পাশের উপজেলা ইন্দুরকানীর ঘোষের হাটবাজারে যান তার নাতনী। তখন নাতনীর সঙ্গে আগে থেকে পরিচিত তরিকুল ইসলামের দেখা হয়। এ সময় তরিকুলের দুলাভাই মাসুম হাওলাদার তাদের দেখে বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলেন।

পরে স্কুলছাত্রীকে নিজের বাড়িতে না নিয়ে দক্ষিণ এনামুল মৃধার বাড়িতে নিয়ে যান তরিকুল। এসময় তাকে আটকে রেখে দু’দিন ধরে ধর্ষণ করেন তারা।এদিকে শুক্রবার (২৮ মে) রাতে খোঁজাখুঁজির একপর্যায় স্কুলছাত্রীর পরিবারের সদস্যরা ইন্দুরকানী পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে।ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাসুক ও তরিকুলকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network