১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
অবৈধভাবে পণ্য তৈরি করে বাজারজাত করায় লাখ টাকা জরিমানা মাদক কারবারিকে এআই দিয়ে আর্জেন্টাইন সমর্থককে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ! দুমকিতে পাগলা কুকুরের তাণ্ডব, শিশুসহ অন্তত ১০ জন আহত বরিশাল মহানগর ছাত্রশিবিরের সভাপতি আতিকুল ইসলাম, সেক্রেটারি আসিফুল হক জনপ্রিয়তায় শীর্ষে ৭ নং সরিকল ইউনিয়ন চেয়ারম্যান পদ প্রার্থী জসিম উদ্দিন মৃধা কলাপাড়া ও তালতলীতে কৃষকদের মাঝে আমন ধানের ভিত্তি বীজ বিতরণ বরিশালে ইয়াবাসহ গ্রেপ্তারকৃত আর্জেন্টিনার সমর্থককে ব্রাজিল সমর্থক বানিয়ে বিতর্কে এসআই বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ বাকেরগঞ্জে মাদকের ভয়াল থাবা: হাত বাড়ালেই মিলছে ইয়াবা, ধ্বংসের পথে যুবসমাজ

১৫০০ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরাইল

আপডেট: জুন ১, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধবিরতি শুরুর পর থেকে ফিলিস্তিনে গণগ্রেফতার চালাচ্ছে দখলদার ইসরাইল।দুই সপ্তাহে কমপক্ষে এক হাজার ৭০০ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরাইলের পুলিশ। এদের অনেকেরই ইসরাইলের নাগরিকত্বও রয়েছে। খবর মিডলইস্ট আইয়ের।

সোমবারও ফিলিস্তিনের উত্তরাঞ্চলীয় দুই শহর আরারা ও আরা থেকে অজ্ঞাত সংখ্যক যুবককে বিনাকারণে ধরে নিয়ে গেছে ইসরাইলি পুলিশ।

এদিন ইসরাইলের সীমান্তবর্তী ফিলিস্তিনের কাফের কান্না শহর থেকেও ছয় যুবককে গ্রেফতার করে ইসরাইলি পুলিশ।হঠাৎ করে ইসরাইল কেন এই গণগ্রেফতারের মিশনে নেমেছেন, তা নিয়ে উদ্বিগ্ন ফিলিস্তিনিরা। ধারণা করা হচ্ছে, অবৈধ ইহুদি বসতির নিরাপত্তার জন্য এ গোপন মিশনে নেমেছে ইসরাইল।

ফিলিস্তিনের স্থানীয় গণমাধ্যম রোববার ইসরাইলের গণগ্রেফতারের ভিডিও ফুটেজ ও ছবি প্রকাশ করে।গত ২৪ মে থেকে ইসরাইলি বাহিনী ফিলিস্তিনে এ ধরপাকড় শুরু করে। প্রতিদিন কমপক্ষে শতাধিক ফিলিস্তিনিকে তারা গ্রেফতার করে নিয়ে যায়। এদের মধ্যে ৩০০ জনের বিরুদ্ধে ইসরাইলি বাহিনীর ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network