২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
মুসলিম দেশগুলো নিয়ে জোট গড়তে চায় ইরান ওয়ালটন প্লাজার উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসাসেবা পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকা কলসকাঠী বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন আবুল হোসেন সিকদার কওমি মাদরাসার শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় গৌরনদীতে যৌতুক বাল্য বিবাহ নারী নির্যাতন অনুষ্ঠান সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মহানগরী দক্ষিণ জামায়াতের দুঃখ প্রকাশ জামায়াতপন্থি ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন

বাবুগঞ্জে লকডাউনে পরীক্ষা নেওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান সিলগালা

আপডেট: জুলাই ১৮, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল অফিস: লকডাউলে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ায় একটি কিন্ডারগার্টেন সিলগালা করা হয়েছে। শনিবার (১৭ জুলাই) দুপুরে জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকার বর্নমালা নাম ওই কিন্ডারগার্টেনে সিলগালা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কিন্ডারগার্টেন পরিচালককেও জরিমানা করা হয়। এ সময়ে শিশু শিক্ষার প্রতিষ্ঠান বর্নমালার পরিচালককে ৫ হাজার টাকা জরিমানা করেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শনিবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমানের নেতৃত্বে রহমতপুর কলেজগেট এলাকায় বর্ণমালা নামের ওই কিন্ডারগার্টেনে অভিযান পরিচালানা করেন। এসময় স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পরীক্ষা নিচ্ছিলেন। সেখানে উপস্থিত বিদ্যালয়টির পরিচালক অপু চন্দ্র দাসকে আটক করে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি কিন্ডারগার্টেন সিলগালা করে দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান বলেন, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network