শিরোনাম
গারুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহিন শিকদারের শোডাউন ও গণসংযোগ মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ২৫ যাত্রী আহত আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ মাদারীপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ গাজীপুরে গভীর রাতে আগুনে মসজিদসহ ২০ দোকান পুড়ে ছাই ছাত্র আন্দোলন প্রতিহত করতে অর্থের যোগানদাতা আ‍‍`লীগ নেতা এখন বিএনপির চেয়ারম্যান প্রার্থী বাকেরগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা চীনে চিকিৎসাধীন জীবননগরের সাংবাদিক চাষি রমজান, সুস্থতার জন্য দোয়া কামনা

কাবুল থেকে পালানোর সময় হুড়োহুড়ি, নিহত ৭

আপডেট: August 22, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আন্তর্জাতিক: আফগানিস্তানের রাজধানী কাবুলের প্রধান বিমানবন্দরের কাছে হুড়োহুড়িতে সাতজন নিহত হয়েছেন। ব্রিটিশ সেনাবাহিনী বলছে, বিমানবন্দরের কাছে হুড়োহুড়িতে সাতজন নিহত হয়েছেন, যেখানে হাজার হাজার আফগান পালানোর চেষ্টা করছে। খবর আলজাজিরা।

তবে তারা কখন মারা গেছে সে বিষয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিস্তারিত জানায়নি।বার্তাসংস্থা এপি জানিয়েছে, দেশ ছাড়তে আফগানরা বিমানবন্দরে জড়ো হওয়ার পর সৃষ্ট বিশৃঙ্খলার কারণে সাতজন নিহত হয়েছেন বলে স্বীকার করেছে ব্রিটিশ সামরিক বাহিনী।

আফগান নাগরিকরা জড়ো হওয়ার পর তাদেরকে সরাতে ফাঁকা গুলিবর্ষণ করে তালেবান যোদ্ধারা। এতে হুড়োহুড়ি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং পদদলিত হয়ে সাতজন নিহত হয়।এর আগে গত সোমবার দেশ থেকে পালানোর সময় মার্কিন বিমানে উঠার সময় হুড়োহুড়িতে ছয় আফগান নিহত হন। এছাড়া ওই বিমানের চাকা থেকে পড়ে ‍দুজন নিহত এবং চাকা থেকে একজনের দেহাবশেষ উদ্ধার করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network