শিরোনাম
গারুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহিন শিকদারের শোডাউন ও গণসংযোগ মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ২৫ যাত্রী আহত আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ মাদারীপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ গাজীপুরে গভীর রাতে আগুনে মসজিদসহ ২০ দোকান পুড়ে ছাই ছাত্র আন্দোলন প্রতিহত করতে অর্থের যোগানদাতা আ‍‍`লীগ নেতা এখন বিএনপির চেয়ারম্যান প্রার্থী বাকেরগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা চীনে চিকিৎসাধীন জীবননগরের সাংবাদিক চাষি রমজান, সুস্থতার জন্য দোয়া কামনা

যুক্তরাষ্ট্রের টেনেসিতে বন্যায় নিহত ২২, নিখোঁজ অর্ধ-শতাধিক

আপডেট: August 23, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে বন্যার সৃষ্টি হয়েছে। নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে,  এরই মধ্যে ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং নিখোঁজ রয়েছেন অর্ধ-শতাধিক মানুষ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ভেঙে যাওয়া বাড়ি আর জট বাঁধা ধ্বংসস্তূপের নিচে তল্লাশি চালাতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে উদ্ধারকারীরা।

তবে, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা আরো বেড়ে যেতে পারে। বানের পানিতে রাস্তা ডুবে গেছে, মোবাইল ফোনের টাওয়ার আর টেলিফোন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানা গেছে, স্বজনদের খবর নিতে পারছেন না অনেকেই। জরুরি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ-খবর নিচ্ছেন।
সূত্র: আল-জাজিরা, নিউইয়র্ক টাইমস।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network