শিরোনাম
মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ২৫ যাত্রী আহত আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ মাদারীপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ গাজীপুরে গভীর রাতে আগুনে মসজিদসহ ২০ দোকান পুড়ে ছাই ছাত্র আন্দোলন প্রতিহত করতে অর্থের যোগানদাতা আ‍‍`লীগ নেতা এখন বিএনপির চেয়ারম্যান প্রার্থী বাকেরগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা চীনে চিকিৎসাধীন জীবননগরের সাংবাদিক চাষি রমজান, সুস্থতার জন্য দোয়া কামনা কলাপাড়ায় শিশু রায়হান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জি-২০ সম্মেলনে রাশিয়ার যুদ্ধের সমাপ্তি চাইলেন জেলেনস্কি

আপডেট: November 15, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক::

রাশিয়ার ‘ধ্বংসাত্মক যুদ্ধ’ এর সমাপ্তি চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বালিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে ভিডিও লিংকের মাধ্যমে অংশ নিয়ে বিশ্ব নেতাদের উদ্দেশে তিনি এই মন্তব্য করেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়ার ধ্বংসাত্মক যুদ্ধ বন্ধ করার এখনই সময়। যুদ্ধ বন্ধ হলে হাজার হাজার প্রাণ বাঁচবে আমি নিশ্চিত।’

রাশিয়ার প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে উদ্দেশ্য করে জেলেনস্কি মস্কোকে পরিত্যাগ করার আহ্বান জানান।
জেলেনস্কি বলেন, কোনো অজুহাতে পারমাণবিক ব্লাকমেইল করা যেতে পারে না। জি-২০ সম্মেলনে রাশিয়াকে বাদ দেওয়া হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘ধন্যবাদ জি-১৯কে। কোনোভাবেই পারমাণবিক ব্লাকমেইল করা যেতে পারে না এটা স্পষ্ট করার জন্য ধন্যবাদ।

ইন্দোনেশিয়ার বালিতে মঙ্গলবার অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অংশ নিচ্ছেন না। তবে তার পরিবর্তে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সম্মেলনে উপস্থিত আছেন। সূত্র: বিবিসি

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network