১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
মাদক কারবারিকে এআই দিয়ে আর্জেন্টাইন সমর্থককে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ! দুমকিতে পাগলা কুকুরের তাণ্ডব, শিশুসহ অন্তত ১০ জন আহত বরিশাল মহানগর ছাত্রশিবিরের সভাপতি আতিকুল ইসলাম, সেক্রেটারি আসিফুল হক জনপ্রিয়তায় শীর্ষে ৭ নং সরিকল ইউনিয়ন চেয়ারম্যান পদ প্রার্থী জসিম উদ্দিন মৃধা কলাপাড়া ও তালতলীতে কৃষকদের মাঝে আমন ধানের ভিত্তি বীজ বিতরণ বরিশালে ইয়াবাসহ গ্রেপ্তারকৃত আর্জেন্টিনার সমর্থককে ব্রাজিল সমর্থক বানিয়ে বিতর্কে এসআই বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ বাকেরগঞ্জে মাদকের ভয়াল থাবা: হাত বাড়ালেই মিলছে ইয়াবা, ধ্বংসের পথে যুবসমাজ অফিস পোড়ানো মামলায় ঝালকাঠিতে যুবলীগের আহ্বায়কসহ চারজন কারাগারে

বাস-পিকআপ সংঘর্ষে দুই চালক নিহত, আহত ১২

আপডেট: এপ্রিল ১৬, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

দিনাজপুরের বিরামপুরে বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। রোববার সকাল ৭টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের বিরামপুর উপজেলার বিজুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাসচালক রব্বানী এবং পিকআপচালক আজাদ। রব্বানীর বাড়ি দিনাজপুরের বীরগঞ্জে এবং আজাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, নাবিল পরিবহনের একটি বাস ঢাকা থেকে দিনাজপুর যাওয়ার পথে গোবিন্দগঞ্জ অভিমুখী সবজি বোঝাই পিকআপটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসচালক রব্বানী এবং পিকআপ চালক আজাদ নিহত হন। আহত হন ১২ জন।

বিরামপুর থানার ওসি (তদন্ত) মো. মমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পাঁচজনকে রংপুর ও দিনাজপুর মেডিকেলে পাঠান এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network