শিরোনাম
মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ২৫ যাত্রী আহত আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ মাদারীপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ গাজীপুরে গভীর রাতে আগুনে মসজিদসহ ২০ দোকান পুড়ে ছাই ছাত্র আন্দোলন প্রতিহত করতে অর্থের যোগানদাতা আ‍‍`লীগ নেতা এখন বিএনপির চেয়ারম্যান প্রার্থী বাকেরগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা চীনে চিকিৎসাধীন জীবননগরের সাংবাদিক চাষি রমজান, সুস্থতার জন্য দোয়া কামনা কলাপাড়ায় শিশু রায়হান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

অবৈধভাবে গর্ভপাত করায় মা-মেয়ের কারাদণ্ড

আপডেট: July 23, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: যুক্তরাষ্ট্রে অবৈধভাবে গর্ভপাতের দায়ে ১৯ বছর বয়সী সেলেস্তে বার্গেস নামের এক তরুণীকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ কাজে সহায়তার দায়ে তার মা জেসিকা বার্গেসকে (৪২) পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন একটি আদালত। জানা গেছে, গর্ভপাত করানোর সময় সেলেস্তের বয়স ছিল ১৭ বছর।

এক প্রতিবেদনে এখবর জানিয়েছে বিবিসি। যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় গর্ভধারণের সময় ২০ সপ্তাহের বেশি হলে গর্ভপাত আইনত নিষিদ্ধ ছিল। সেলেস্তে প্রায় ২৮ সপ্তাহে অবৈধভাবে গর্ভপাত করেছেন। এ কারণে আদালত তাকে দোষী সাব্যস্ত করেছেন। তবে এই রাজ্যে বর্তমানে গর্ভধারণের ১২ সপ্তাহে গর্ভপাত নিষিদ্ধ করা হয়েছে।

আদালতের নথি অনুযায়ী, সেলেস্তে তার গর্ভাবস্থার তৃতীয় মাসে গর্ভপাত করানোর জন্য ওষুধ খেয়েছিলেন, নেব্রাস্কার আইন অনুযায়ী যা অবৈধ। পরে অবৈধ গর্ভপাত করানো ও বিষয়টি গোপন রাখার অভিযোগে গত মে মাসে সেলেস্তেকে দোষী সাব্যস্ত করা হয়। আদালত তাকে তিন মাসের কারাদণ্ডসহ দুই বছরের পর্যবেক্ষণে (প্রবেশন) থাকার রায় দেন
অন্যদিকে, অবৈধ গর্ভপাতে সহায়তা করা ও কর্তৃপক্ষের কাছে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সেলেস্তের মা জেসিকাকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত। আগামী সেপ্টেম্বর মাস থেকে জেসিকার সাজা শুরু হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network