শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

বরিশালে সড়কে দুর্ঘটনা রোধ নিরাপত্তায় নতুন আইনের দাবি

আপডেট: October 28, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: সড়ক দুর্ঘটনা রোধ ও পথচারী, যানবাহনের যাত্রী-চালকের নিরাপত্তায় পৃথক সর্বাত্মক আইন প্রণয়নের দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন করেছে স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট।সোমবার (২৮ অক্টোবর) দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন হয়।নিরাপদ সড়ক দিবসকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন টার্মিনাল-বাজারে সাত দিনের জনসচেতনতা কার্যক্রম চালিয়েছে সংগঠনটি।সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন আইন-২০১৮ স্বয়ংসম্পূর্ণ নয় দাবি করে জননিরাপত্তামূলক বেশ কিছু বিষয় অন্তর্ভুক্ত করতে সরকারকে আহ্বান জানানো হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থার জোট বিএনডিএনের সভাপতি আনোয়ার জাহিদের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন সদস্য শুভংকর চক্রবর্তী।সংবাদ সম্মেলনের সঞ্চালনা করেছেন স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের সমন্বয়কারী রনজিৎ দত্ত।

শুভংকর চক্রবর্তী বলেন, সড়কপরিবহন আইন-২০১৮ স্বয়ংসম্পূর্ণ নয়। এছাড়া এই আইনের যথাযথ প্রয়োগও দেখছি না। তাই এই আইনকে জনবান্ধব আইনে রূপান্তর করতে নিরাপদ সড়ক অবকাঠামো এবং যানবাহনের নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে।দেশের সড়কে জনসাধারণের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে পৃথক সর্বাত্মক আইন প্রয়োগের দাবি জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network