২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
দর্শনায় ডিবির অভিযানে গাঁজাসহ আটক ১ ‎ছিনতাইয়ের অভিযোগ করায় সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও লুটপাট হিজলায় সেনাবাহিনীর অভিযানে মাদক, অস্ত্র ও টাকা উদ্ধার, আটক ৫ দোয়া-মোনাজাত অনুষ্ঠানের মধ্য দিয়ে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী যাত্রা শুরু বাউফলে নির্বাচনী প্রচারনার শুরুতেই বিএনপি জামায়েতের মুখোমুখি অবস্থান জীবননগরের নতুন ইউএনও লিটন চন্দ্র দে তালতলীতে নৌবাহিনীর কড়াকড়িতে কোণঠাসা অপরাধীরা, নির্বাচনের আগে কঠোর নিরাপত্তা বলয় বাকেরগঞ্জের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যেতে চাই: জহিরুল হক তুহিন পানছড়িতে বিজিবির মানবিক সহায়তা: মাদ্রাসা ও অসহায় পরিবারের মাঝে সোলার প্যানেল, শিক্ষার্থীদের আর্থিক অনুদান

ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে আটক

আপডেট: জানুয়ারি ১৩, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ভারতে যাওয়ার পথে বেনাপোল ইমিগ্রেশন থেকে ঢাকার ইডেন কলেজের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে ও তার ছোট ভাইকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়।আটক সুস্মিতা পান্ডে ও সত্যজিৎ পান্ডে মাগুরা সদর এলাকার ঢাকা রোডের স্বপন পান্ডের ছেলে ও মেয়ে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহম্মেদ জানান, দুপুরে ভারতে যাওয়ার জন্য বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশ করার পর তাদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। এসময় তাদের জিজ্ঞাসাবাদ করলে সুস্মিতা পান্ডে শিকার করেন সে ঢাকা ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। এবং তিনি ঢাকার নিউ মার্কেট এলাকার একটি হত্যা মামলার আসামি। এসময় তাদের আটক করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network