শিরোনাম
নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১২৫২,অভিযান অব্যাহত পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান: তথ্যমন্ত্রী দেশকে অস্থিতিশীল করতে গুজব রটানো হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী আবদুল্লাহ পুর ইউনিয়নে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া বাকেরগঞ্জে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ১৪ বছর আত্মগোপনে থেকেও রক্ষা হলো না, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার উজিরপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১০ বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী

কাউখালীতে একরাতে ৫ বাড়িতে চুরি

আপডেট: April 22, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের কাউখালীতে সিঁধ কেটে একরাতে একই গ্রামের পাঁচ বাড়িতে চুরি ঘটনা ঘটেছে।সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার তিন নং সদর ইউনিয়নের তিন নং ওয়ার্ডের গান্ডুতা গ্রাম এ চুরি সংগঠিত হয়।স্থানীয়রা জানান, উপজেলার গান্ডতা গ্রামের ইলিয়াছ হোসেন , নাসির আকন, ইব্রাহীম শেখ, রসময় ঘরামীর বাড়িতে চোরেরা গভীর রাতে ঘরে সিঁধ কেটে ও ইমরান শেখের ঘরের দরজা খুলে ভিতরে ঢুকে মোবাইল ফোন, নগদ টাকা, স্বর্ণালংকার সহ দুই লক্ষাধিক টাকার
মালামাল নিয়ে গেছে।

এবিষয়ে ভুক্তভোগী ইলিয়াছ হোসেন জানান, তারা রাত ১১ পর্যন্ত জেগেছিলেন। পরে তারা ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে জেগে ঘরের পাশে সিঁধ কাটা দেখতে পাই। এসময় তিনি দেখেন তার ঘরের মোবাইল ফোন, নগদ টাকা, পড়ার টেবিলে রাখা মেয়ের ৬ টি গাইড বই সহ বিভিন্ন মালামাল চোরেরা নিয়ে গেছে।

এবিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান জানান, চুরির ঘটনা শুনেই সরেজমিনে পুলিশের একটি টিম পাঠিয়েছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। চুরির সঙ্গে জড়িতদের ধরতে চেষ্টা অব্যাহত রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network