সামাজিক কর্মকাণ্ড ও সেবামূলক কাজে যুব সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট: November 28, 2026

  • ফেইসবুক শেয়ার করুন
নিজস্ব প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নে শুক্রবার (২৭ নভেম্বর) রাতে সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুব সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সৎ, যোগ্য, জনবান্ধব ও আদর্শিক নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠনের সভাপতি ও সাহেবপুর মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসার সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী রহমাতুল্লাহ পাটোয়ারী।
অনুষ্ঠানে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে মোঃ কবির মৃধা, রশিদ খান, মোঃ সাখওয়াত মৃধা, সাবেক মেম্বার মোঃ শাহজাহান পাটোয়ারী, মোঃ অভি জোমাদ্দার সহ বক্তব্যে তারা বলেন, স্থানীয় সরকার জনগণের সবচেয়ে কাছের প্রশাসনিক কাঠামো। জনগণের অধিকার প্রতিষ্ঠা, এলাকার উন্নয়ন এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে যোগ্য নেতৃত্বের বিকল্প নেই।
তাই গারুড়িয়া ইউনিয়নে জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে দলীয় পরিচয়ের পাশাপাশি প্রার্থীর সততা, যোগ্যতা, নৈতিকতা ও জনসেবার মানসিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সামাজিক সচেতনতায় যুবকদের ভূমিকা” শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন মূলত, সমাজে যুবকদের ইতিবাচক ভূমিকা জোরদার করা, তাদেরকে সচেতন করে গড়ে তোলা এবং সামাজিক দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করাই ছিল এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।
যুবসমাজকে মাদক, জুয়া, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও সহিংসতার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখতে আহ্বান জানান এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য স্ব-উদ্যোগী হয়ে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় স্থানীয় সামাজিক সংগঠন ,বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি ও দলমত নির্বিশেষে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন!
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network