শিরোনাম
কলসকাঠীতে আদর্শ যুব সমাজ গঠনে যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা ও ক্রীড়া সামগ্রী বিতরণ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে উজিরপুরে সিআরএসএসের উদ্যোগে মতবিনিময় বরিশালে স্ক্যান সিমেন্টের নতুন ডিপোর উদ্বোধন গৌরনদীতে সংবাদ প্রকাশের ‘দায়’ চাপিয়ে সাংবাদিককে হুমকি, থানায় সাধারণ ডায়েরি বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড নাজিরপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য সেবনের অপরাধে একজনের জেল-জরিমানা

আপডেট: September 4, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

দণ্ডপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম 

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য সেবনের অপরাধে রফিকুল ইসলাম (৪২) নামের একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ দিনের জেল ও ৫০ টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম শহরের সিঅ্যান্ডবি পাড়ার আব্দুল ওহাবের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিস মমতাজ।

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিস মমতাজের নেতৃত্বে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বদরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মাদকদ্রব্য (গাঁজা) সেবনরত অবস্থায় চুয়াডাঙ্গা সিঅ্যান্ডবি পাড়ার রফিকুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৪ দিনের জেল ও ৫০ টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত আসামিকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network