৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
গৌরনদীতে ইফতার শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলা: কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত ২ দুমকিতে মশার চরম উপদ্রবে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় পানছড়িতে সচেতনতামূলক সভা পানছড়িতে বিজিবি’র অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ ঝালকাঠিতে উদ্বোধনের আগেই নবনির্মিত ঘাটলায় ফাটল বিশ্ববিদ্যালয় শিক্ষিকাকে গলা কেটে হত্যা করলেন কর্মচারী নান্দনিক ফুলের সৌন্দর্যে নজর কাড়ছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যাত্রী-পথচারীদের ভবানীপুরে মাদ্রাসাছাত্রকে হত্যা, রহস্য উদ্ঘাটন ঘাতক আটক বিএনপি নেতা ময়েনের নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কুরআন অবমাননার প্রতিবাদে জীবননগরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

আপডেট: অক্টোবর ৭, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক মহাগ্রন্থ আল কুরআন অবমাননার প্রতিবাদ ও অবমাননাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চুয়াডাঙ্গার জীবননগরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ খেলাফত যুব মজলিস জীবননগর থানা শাখার আয়োজনে মিছিল শেষে মঙ্গলবার (৭ই অক্টোবর) বিকালে জীবননগর মুক্তমঞ্চে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ খেলাফত মজলিস জীবননগর থানা শাখার সভাপতি মুফতি শাহ জামালের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের খান৷

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘আমরা ৯০ শতাংশ মুসলমানদের দেশে বসবাস করি। তারপরও বারবার পবিত্র কুরআন অবমাননার ঘটনা ঘটছে। আমরা কুরআন অবমাননাকারীর প্রকাশ্যে বায়তুল মোকাররম মসজিদের সামনে ফাঁসি চাই।’

বাংলাদেশ খেলাফত মজলিস জীবননগর থানা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আল মাহমুদের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন মাওলানা আমানুল্লাহ, মাওলানা তরিকুল ইসলাম, মুফতি আবু সাঈদ, মাওলানা বাসার, আব্দার আলী, মাহমুদ, মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ, এহসানুল্লাহ, আব্দুল হাই প্রমুখ।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network