শিরোনাম
কলসকাঠীতে আদর্শ যুব সমাজ গঠনে যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা ও ক্রীড়া সামগ্রী বিতরণ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে উজিরপুরে সিআরএসএসের উদ্যোগে মতবিনিময় বরিশালে স্ক্যান সিমেন্টের নতুন ডিপোর উদ্বোধন গৌরনদীতে সংবাদ প্রকাশের ‘দায়’ চাপিয়ে সাংবাদিককে হুমকি, থানায় সাধারণ ডায়েরি বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড নাজিরপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

চুয়াডাঙ্গায় দুই প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা

আপডেট: November 4, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গায় তদারকিমূলক অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৪ঠা নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

তিনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চুয়াডাঙ্গা শহরের কলেজ রোড ও মাঝেরপাড়া এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অগ্নিনির্বাপক লাইসেন্স নবায়ন না থাকার কারণে আবুল কাসেমের প্রতিষ্ঠান নূর এন্টাপ্রাইজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া পণ্য মোড়কীকরণ নীতিমালা লংঘন এবং যথাযথভাবে বেকারি পণ্য উৎপাদন এবং সংরক্ষণ না করায় নাসির আহাদ জোয়ার্দ্দারের প্রতিষ্ঠান গ্রীন ফুডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস, পৌর স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network