৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
গৌরনদীতে ইফতার শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলা: কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত ২ দুমকিতে মশার চরম উপদ্রবে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় পানছড়িতে সচেতনতামূলক সভা পানছড়িতে বিজিবি’র অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ ঝালকাঠিতে উদ্বোধনের আগেই নবনির্মিত ঘাটলায় ফাটল বিশ্ববিদ্যালয় শিক্ষিকাকে গলা কেটে হত্যা করলেন কর্মচারী নান্দনিক ফুলের সৌন্দর্যে নজর কাড়ছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যাত্রী-পথচারীদের ভবানীপুরে মাদ্রাসাছাত্রকে হত্যা, রহস্য উদ্ঘাটন ঘাতক আটক বিএনপি নেতা ময়েনের নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বরিশাল প্রথম বারের মতো নারী পুলিশ সুপার পেল

আপডেট: নভেম্বর ২৭, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৬৪ জেলায় লটারির মাধ্যমে নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগপ্রাপ্তদের মধ্যে চারজন নারী কর্মকর্তা রয়েছেন।

শুধু তাই নয়, বরিশাল জেলায় এসপি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারজানা ইসলাম।বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।

এই প্রথমবারের মতো বরিশালে নারী পুলিশ সুপার হিসেবে পদায়ন পেয়েছেন ফারজনা ইসলাম। এর আগে তিনি রাজশাহী জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি গত বছরের ২১ ডিসেম্বর থেকে রাজশাহী জেলা পুলিশ সুপার হিসেবে কাজ করছেন। এর আগে ঢাকায় পুলিশের বিশেষ শাখাতে (এসবি) কাজ করার অভিজ্ঞতা রয়েছে ফারজনা ইসলামের। তিনি ২৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে ২০০৬ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে চাকরিতে যোগদান করেন।

ফারজনা ইসলামের কর্মজীবনে বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। রাজশাহীতে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে একজন পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে তার দায়িত্ব পালন প্রশংসিত হয়েছে। তার নেতৃত্বে রাজশাহীতে পুলিশি কার্যক্রম আরও শক্তিশালী হয়েছে।

ফারজনা ইসলাম সততা, দৃঢ়তা এবং মানবিক মূল্যবোধের জন্য প্রশংসিত হন। পুলিশ বাহিনীতে নারীদের ভূমিকা বৃদ্ধি, নারী ও শিশুর অধিকার সুরক্ষা, সমাজের অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে তিনি প্রাতিষ্ঠানিক পদক্ষেপ গ্রহণ করেছেন, যা দেশের পুলিশি ব্যবস্থায় নারী নেতৃত্বের ভূমিকা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network