১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলা শিকার সাংবাদিক বাদশাহ দেওয়ান বিএনপির সাথে সংঘর্ষে আহত হয়ে ১০ দিন পর জামায়াত নেতার মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভ সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ ডাকাত আটক বাকেরগঞ্জে মেয়র প্রার্থী হারুন সিকদারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল আমতলীতে অসহায় নারীদের মাঝে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের ঈদ বস্ত্র বিতরণ বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানকে মারধরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবি “জাগ্রত তারুণ্য” স্বেচ্ছাসেবী সংগঠনের বাকেরগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক হলেন খান মেহেদী লক্ষীছড়িতে ১৫০ পরিবারকে ইফতার সামগ্রী দিল সেনাবাহিনী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিহত

জীবননগরের উথলীতে আবারও দোকানের তালা ভেঙে চুরি

আপডেট: জানুয়ারি ২১, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী বাসস্ট্যান্ড বাজারের পাইকারি ও খুচরা মালামাল বিক্রয়ের সবচেয়ে বড় মুদি দোকান লিজা স্টোরে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২১শে জানুয়ারি) ভোরে দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চোরচক্র এ চুরির ঘটনা ঘটায়।

লিজা স্টোরের স্বত্বাধিকারী হাফিজুর ইসলাম বলেন, তালা ভেঙে সংঘবদ্ধ চোরচক্র আমার দোকানে প্রবেশ করে ক্যাশবাক্সে রাখা লাখ দেড়েক নগদ টাকা ও কয়েক ফাইল সিগারেট চুরি করে নিয়ে চম্পট দেয়। এ ঘটনায় আমি জীবননগর থানায় লিখিত অভিযোগ দিয়েছি। দোকানের সিসিটিভিতে চুরির ঘটনার রেকর্ড রয়েছে। সকালে মহাজনকে দেওয়ার জন্য টাকাগুলো ক্যাশবাক্সেই রাখা ছিল।

লিজা স্টোরে চুরির পর চোরচক্র বাজারের অপর একটি সার ও কীটনাশক বিক্রয়ের দোকানে চুরির চেষ্টা চালায়। তবে ওই দোকান থেকে তারা কিছু চুরি করতে পারেনি। ধারণা করা হচ্ছে ভোরের দিকে বাজারের নাইটগার্ড বাড়িতে চলে যাওয়ার পর এ চুরির ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, উথলী বাসস্ট্যান্ড বাজারে এর আগেও বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছে। একাধিক নাইট গার্ড থাকলেও কোনোভাবেই চুরি ঠেকানো সম্ভব হচ্ছে না। বিগত দিনের চুরির ঘটনাগুলোতে এখনও পর্যন্ত রহস্য উদঘাটন ও কাউকে আটক করা সম্ভব হয়নি। যার ফলে চুরির ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।

উথলী বাসস্ট্যান্ড বাজার কমিটির সভাপতি জহুরুল হক ঝন্টু ও সাধারণ সম্পাদক ইউনুছ আলী চুরি সংঘটিত হওয়া দোকান পরিদর্শন করেছেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network