শিরোনাম
ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মনপুরায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

লক্ষীছড়িতে ১৫০ পরিবারকে ইফতার সামগ্রী দিল সেনাবাহিনী

আপডেট: March 10, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আরিফুল ইসলাম মহিন:: পবিত্র মাহে রমজান উপলক্ষে খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) গুইমারা রিজিয়নের অধীনস্থ লক্ষীছড়ি জোনের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ১৫০টি পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাল, চিনি, তেল, ছোলা, মুড়ি, সেমাই ও খেজুরসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যপণ্য। পবিত্র রমজান মাসে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে রমজানের আনন্দ ভাগাভাগি করে নিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয় বলে আয়োজকরা জানান।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার বিএ-৭৪৮৬ লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম, পিএসসি, জি। এ সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানান।

জোন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় জনগণের পাশে দাঁড়ানো সেনাবাহিনীর নৈতিক দায়িত্ব।
এ সময় স্থানীয় উপকারভোগীরা বাংলাদেশ সেনাবাহিনী ও লক্ষীছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, রমজান মাসে এ ধরনের মানবিক সহায়তা তাদের জন্য অনেক সহায়ক।বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলে মানবিক সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network