১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলা শিকার সাংবাদিক বাদশাহ দেওয়ান বিএনপির সাথে সংঘর্ষে আহত হয়ে ১০ দিন পর জামায়াত নেতার মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভ সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ ডাকাত আটক বাকেরগঞ্জে মেয়র প্রার্থী হারুন সিকদারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল আমতলীতে অসহায় নারীদের মাঝে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের ঈদ বস্ত্র বিতরণ বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানকে মারধরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবি “জাগ্রত তারুণ্য” স্বেচ্ছাসেবী সংগঠনের বাকেরগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক হলেন খান মেহেদী লক্ষীছড়িতে ১৫০ পরিবারকে ইফতার সামগ্রী দিল সেনাবাহিনী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিহত

হিজলায় সেনাবাহিনীর অভিযানে মাদক, অস্ত্র ও টাকা উদ্ধার, আটক ৫

আপডেট: জানুয়ারি ২২, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল ব্যুরো:: বরিশাল জেলার হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ টাকা, দেশীয় অস্ত্র, মাদক ও মোবাইল উদ্ধার করা হয়েছে। এ সময় পাঁচ জনকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হিজলার ধুলখোলা ইউনিয়নের মাটিয়ালা গ্রামে চার জনের বাড়িতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।

এ সময় ইউপি সদস্য রতন রাঢ়ীর ছেলে লিটন রাঢ়ী (৪৫), উজ্জ্বল রাঢ়ী (২৫), জামাল হোসেন (৪৮), মো. আলী (৩২) ও এমদাদ (৫৩) কে আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেজর জাহিদুল এবং লে. জিসান এর নেতৃত্বে একটি তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ এ এলাকায় অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।

এ সময় অভিযানে আটক পাঁচজনের কাছ থেকে নগদ ৫ লাখ ৫৫ হাজার ৫৩০ টাকা, ১৪৬ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, মোবাইল ১৬ টি, ১৫ লাখ টাকার চেক, বিভিন্ন দেশের ১ হাজার টাকা, দেশীয় অস্ত্র, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।সেনাবাহিনী জানায়, আটক ব্যক্তিদের এবং উদ্ধার করা মালামাল আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, চোরাচালান দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর। জনজীবনে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network