আপডেট: March 2, 2026
আন্তর্জাতিক ডেস্ক:: ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, দেশজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অব্যাহত বিমান হামলায় নিহতের সংখ্যা ৫৫০ ছাড়িয়ে গেছে।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী এখন পর্যন্ত অন্তত ৫৫৫ জন প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে সংস্থাটি। নিহতের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ অনেক এলাকায় উদ্ধার অভিযান এখনও চলমান।
এই ভয়াবহ প্রাণহানির ঘটনায় ইরানজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নিরলস কাজ করে যাচ্ছেন।
সূত্র: আলজাজিরা।

