২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে উথলী রেলস্টেশনে মানববন্ধন সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ আটক ১ সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল: রিউমর স্ক্যানার চুয়াডাঙ্গায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড মঠবাড়িয়ায় সড়ক ভাঙনে ৫ গ্রাম বিচ্ছিন্ন, চরম দুর্ভোগে পথচারী ও শিক্ষার্থীরা ববিতে সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ ১৫ শিক্ষার্থী আহত বিশ্বকাপ ফাইনালে গুরু-শিষ্যের লড়াই: দুঃখিত স্যার, আজ আপনাকে হারাতেই চাই পানছড়িতে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা

তালতলীতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত

আপডেট: জুন ৪, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

তালতলী (বরগুনা) প্রতিনিধি:: একটি ঋতুস্রাববান্ধব বিশ্ব গড়ার জন্য আমরা একসঙ্গে প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার তালতলীতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলার বেহালা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গুড নেইবারস বাংলাদেশ তালতলী কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিডিপি)-এর উদ্যোগে দিবসটি উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের হেলথ অফিসার সুমন মল্লিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহফুজা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেহালা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শ্যামল চন্দ্র হাওলাদার এবং কড়ইবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য শিশির কুমার।

এছাড়াও অনুষ্ঠানে গুড নেইবারস বাংলাদেশ তালতলী সিডিপির সিডিসি সভাপতি মো. আলমগীর হোসেনসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।আলোচনা সভায় বক্তারা বলেন, মাসিক একটি স্বাভাবিক ও প্রাকৃতিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এ বিষয়ে লজ্জা, সংকোচ ও কুসংস্কার দূর করে কিশোরী ও নারীদের স্বাস্থ্যসম্মত জীবনযাপন নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সকলকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে নিরাপদ মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, মাসিকের সময় প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, ব্যবহৃত স্যানিটারি উপকরণ সঠিকভাবে অপসারণ ও নিষ্পত্তি এবং মাসিক সম্পর্কে সমাজে প্রচলিত বিভিন্ন ভুল ধারণা ও কুসংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।আয়োজকরা জানান, কিশোরী ও নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network