শিরোনাম
জীবননগর থানা ও প্রেসক্লাবের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ ১-১ গোলে ড্র আপনাদের কলমের খোঁচায় যেন কারও ক্যারিয়ার-মানসম্মান নষ্ট না হয়: তথ্যমন্ত্রী তিন বছরে ৪০০-এর বেশি পোশাক কারখানা বন্ধ হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী বরিশালে মাদকবিরোধী অভিযানে আটক ১৭ নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১২৫২,অভিযান অব্যাহত পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান: তথ্যমন্ত্রী দেশকে অস্থিতিশীল করতে গুজব রটানো হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী আবদুল্লাহ পুর ইউনিয়নে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

জীবননগর থানা ও প্রেসক্লাবের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ ১-১ গোলে ড্র

আপডেট: September 3, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুর রহমান নয়ন: জীবননগর থানা পুলিশ একাদশ ও জীবননগর প্রেসক্লাব একাদশের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। ‘পুলিশ ও সাংবাদিক একসাথে, মাদকের বিরুদ্ধে মাঠে, সচেতনতার বার্তা সবার সাথে’ প্রতিপাদ্যে জীবননগর প্রেসক্লাবের আয়োজনে এবং দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার (৩রা সেপ্টেম্বর) বিকালে জীবননগর মিনি স্টেডিয়ামে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলার প্রথমার্ধে আব্দুল্লাহ আল মামুনের গোলে এগিয়ে যায় জীবননগর প্রেসক্লাব একাদশ। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে খেলায় সমতা ফেরান জীবননগর থানা পুলিশ ফুটবল একাদশের খেলোয়াড় চুয়াডাঙ্গার জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।

রেফারির শেষ বাঁশি পর্যন্ত আর কোনো দল গোল করতে না পারায় ১-১ গোলের সমতায় ম্যাচটি শেষ হয়। খেলায় রেফারি ছিলেন সাইফুর রহমান সেন্টু। সহকারী রেফারি ছিলেন আব্দুল হাই ও রবিউল ইসলাম।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উভয় দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।

এসময় তিনি বলেন, ‘খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। বিশেষ করে তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। পুলিশ ও সাংবাদিক সমাজের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাইকে সঙ্গে নিয়ে একটি মাদকমুক্ত, অপরাধমুক্ত ও সুন্দর সমাজ গঠনে কাজ করতে চাই।’

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির নির্বাহী সদস্য সাব্বির সামি মুহিত, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. নুরুল্লাহ, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির, জীবননগর প্রেসক্লাবের সভাপতি ফয়সাল মাহতাব মানিক। এছাড়া উপস্থিত ছিলেন জীবননগর থানা পুলিশ ও প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network