উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট: October 7, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

উজিরপুর প্রতিনিধি:: শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে বরিশালের উজিরপুরে প্রস্তুতিমূলক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা।

সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও প্রশাসনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্টদের সতর্ক ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

ইউএনও মোঃ আলী সুজা বলেন, “দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজাকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে কিংবা যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে মিলেমিশে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানাই।”

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা চিন্ময় পাণ্ডে, উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুল ইসলাম, উপজেলা বিএনপির সহ সভাপতি এস এম আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রোকুনুজ্জামান টুলু, পৌর যুবদলের আহ্বায়ক শাহাবুদ্দীন আকন সাবু, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিনয় দাস, সাধারণ সম্পাদক বরুন দাস, হিন্দু বোদ্ধ কল্যাণ ফ্রন্ট উজিরপুর আহবায়ক পলাশকুণ্ড, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক নাজমুল হক মুন্না, সদস্য সচিব মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মহাসিন মিঞা লিটন ও এমদাদুল কাসেম সেন্টু প্রমুখ।এছাড়া উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি-সাধারণ সম্পাদকসহ পূজা উদযাপন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network