বাকেরগঞ্জে মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন ও সাইবার অপরাধ প্রতিরোধে বিট মিটিং

আপডেট: October 11, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:: মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন, সাইবার অপরাধ ও জঙ্গিবাদমুক্ত নিরাপদ সমাজ গড়ার লক্ষ্যে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নে বিট মিটিং অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় ভরপাশা ইউনিয়নের আতাকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ বিট মিটিং অনুষ্ঠিত হয়।

বিট অফিসার এনামুল হকের সভাপতিত্বে ও ভরপাশা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আল আমিন সিকদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন, বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, বিএনপি নেতা ওয়াহিদুল ইসলাম স্বপন সিকদার,

সভায় বক্তব্য রাখেন ওসি (তদন্ত) পলাশ চন্দ্র, রুহুল আমিন জোমাদ্দার, উপজেলা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, ভরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক মাহমুদ খান সুমন ও যুগ্ম-আহবায়ক মোল্লা মাসুদ রানা প্রমূখ।

বিট মিটিংয়ে মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন, সাইবার অপরাধ ও জঙ্গিবাদ প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমনে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।সভায় বক্তারা নিরাপদ সমাজ গঠনে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। অপরাধ প্রতিরোধে পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগের ওপরও গুরুত্ব দেওয়া হয়। এ ধরনের বিট মিটিংয়ের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network