জীবননগর সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

আপডেট: October 12, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুর রহমান নয়ন: চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৫৭৪ দশমিক ৫১ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বারসহ সেলিম হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। রবিবার (১১ই অক্টোবর) রাতে উপজেলার গয়েশপুর বিওপির আওতাধীন গয়েশপুর গ্রামের যাত্রী ছাউনির সামনে থেকে তাকে আটক করা হয়। আটক সেলিম হোসেন জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের সদরপাড়া গ্রামের বাবর আলীর ছেলে।

বিজিবি জানিয়েছে, রবিবার রাত সাড়ে ৯টার সময় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন গয়েশপুর বিওপির একদল বিজিবি সীমান্ত পিলার ৬৭-এমপি হতে আনুমানিক ১ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের যাত্রী ছাউনির সামনে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ব্যাটারিচালিত একটি ভ্যানসহ সেলিম হোসেন নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার ভ্যানের সামনে লাগানো সাদা রংয়ের ছোট মাইকের ব্যাটারি রাখার স্থান হতে মোট ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক কোটি এক লাখ ৪৬ হাজার টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তিকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বারসমূহ চুয়াডাঙ্গা জেলার সরকারি কোষাগারে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network