শিরোনাম
চুয়াডাঙ্গা সীমান্তে এক কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ চোরাকারবারী আটক ঢাকা কোতয়ালীতে নিষিদ্ধ ছাত্রলীগে নেতৃত্বে দিচ্ছে বাকেরগঞ্জের ইমন তালুকদার ঝালকাঠিতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কলাপাড়ায় মাদক সেবন ও পাখি শিকারের অপরাধে ২ যুবকের জরিমানা সিলেটে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ গৌরনদীতে সমাজসেবক হাফিজুর রহমান মান্নার মায়ের দাফন সম্পন্ন পিরোজপুরে সরকারি পুকুরের মাছ ধরে বাড়ি নেওয়ার সময় খাদ্য কর্মকর্তা আটক শিশু হাসপাতালে কক্ষেই চিকিৎসকের ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

কলাপাড়ায় বস্তাবন্দী শিশুর মরদেহ উদ্ধার

আপডেট: October 17, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর কলাপাড়ায় বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোঁজ হওয়া ১০ মাস বয়সী শিশু রাইয়ানের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিখোঁজের দুইদিন পর শনিবার দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাইয়ান ওই গ্রামের রাসেল খানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খাল থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।

এর আগে গত বৃহস্পতিবার ভোরে রাসেল খান তাঁর শিশুসন্তান রাইয়ানকে নিয়ে বসতঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় তাঁর স্ত্রী রুমানা বেগম ঘরের বাইরে ঘর লেপা ও ঝাড়ু-মোছার কাজে ব্যস্ত ছিলেন। সকাল ৬টা ১০ মিনিটের দিকে রাসেল ঘুম থেকে জেগে তাঁদের ঘরে স্ত্রীর বোনের স্বামী আল-আমিনকে দেখতে পান। এরপর তিনি আবার ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পরই শিশুটি নিখোঁজ হয়।

পারিবারিক বিরোধের জেরে আল-আমিন শিশুটিকে হত্যা করেছেন বলে দাবি করেছে পরিবার। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে আল-আমিনসহ অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনের বিরুদ্ধে কলাপাড়া থানায় মামলা করেন রুমানা বেগম। এর আগে ওই দিন দুপুরে পুলিশ আল-আমিনকে গ্রেপ্তার করে।কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network