শিরোনাম
চুয়াডাঙ্গা সীমান্তে এক কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ চোরাকারবারী আটক ঢাকা কোতয়ালীতে নিষিদ্ধ ছাত্রলীগে নেতৃত্বে দিচ্ছে বাকেরগঞ্জের ইমন তালুকদার ঝালকাঠিতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কলাপাড়ায় মাদক সেবন ও পাখি শিকারের অপরাধে ২ যুবকের জরিমানা সিলেটে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ গৌরনদীতে সমাজসেবক হাফিজুর রহমান মান্নার মায়ের দাফন সম্পন্ন পিরোজপুরে সরকারি পুকুরের মাছ ধরে বাড়ি নেওয়ার সময় খাদ্য কর্মকর্তা আটক শিশু হাসপাতালে কক্ষেই চিকিৎসকের ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

সিলেটে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

আপডেট: October 17, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: সিলেট-তামাবিল সড়কে পাঁচ মিনিটের ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত চারজন।নিহত অন্য দুজনের মধ্যে একজন বাসের কিশোরী যাত্রী এবং অন্যজন চালক। তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।শনিবার (১৭ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকায় বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এর পাঁচ মিনিট পর, দুপুর ১২টা ২০ মিনিটের দিকে একই সড়কের বিরাইমপুর এলাকায় দুটি প্রাইভেট কারের সংঘর্ষে তিন মাস বয়সী শিশু আয়াত নিহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সোয়া ১২টার দিকে ফেরিঘাট এলাকায় জাফলংগামী একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-ব-১২-১৮৪৯) সঙ্গে সিলেটগামী পাথরবোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২২-৭৫০১) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির চালকসহ অন্তত ছয়জন আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাসের এক কিশোরী যাত্রী ও এক চালকের মৃত্যু হয়। তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এ দুর্ঘটনায় আহত তিনজন হলেন সিলেট নগরের কোতোয়ালি থানাধীন পল্লবী রোডের বাসিন্দা আলী আহমদের ছেলে কাউসার (৪৮), তার মেয়ে আতিশা (১০) ও ছেলে আলিফ (১৬)। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

এরপর দুপুর ১২টা ২০ মিনিটের দিকে জৈন্তাপুর সদর ইউনিয়নের বিরাইমপুর এলাকায় একটি সেতুর পূর্ব পাশে দুটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন মাস বয়সী শিশু আয়াত ঘটনাস্থলেই মারা যায়। সে গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকার হাসানুজ্জামানের মেয়ে। এ ঘটনায় মারাজানা আক্তার (৩৫) নামে এক নারী আহত হন। তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, জাফলং থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে সিলেট থেকে ছেড়ে যাওয়া আরেকটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিশু আয়াত ঘটনাস্থলেই মারা যায়। আহত এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলার ফেরিঘাটসংলগ্ন সড়কে যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষে ছয়জন আহত হন। তাদের মধ্যে দুই চালকের অবস্থাও গুরুতর ছিল। হাসপাতালে নেওয়ার পর বাসের এক কিশোরী যাত্রী ও চালক মারা যান। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি তামাবিল হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network