কলাপাড়ায় শিশু রায়হান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট: October 21, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর কলাপাড়ায় আলোচিত দশ মাস বয়সি শিশু রায়হান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা ও পৌর শাখা। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এতে বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষেরা অংশগ্রহণ করেন।

এ সময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. কামরুজ্জামান শহীদ মাতুব্বর, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মো. আবুল হোসেন, প্রভাষক তারেক আনাম সুমন, ব্যবসায়ী নেতা মো. বিল্লাল খান কাবুল, সংবাদকর্মী তানজিল জামান জয়, নাজমুস সাকিবসহ আরও অনেকে।

শিশু রায়হান উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের মো. রাসেল খান নামে এক অটোরিকশা চালকের ছেলে। সে গত ১৫ অক্টোবর সকাল ৬টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয়। দুই দিন পর ১৭ অক্টোবর (শনিবার) বাড়ির পার্শ্ববর্তী খাল থেকে ব্যাগবন্দি অবস্থায় পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বৃহস্পতিবার অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ আলামিন খান (৪৫) নামে একজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network