শিরোনাম
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ২৫ যাত্রী আহত আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ মাদারীপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ গাজীপুরে গভীর রাতে আগুনে মসজিদসহ ২০ দোকান পুড়ে ছাই ছাত্র আন্দোলন প্রতিহত করতে অর্থের যোগানদাতা আ‍‍`লীগ নেতা এখন বিএনপির চেয়ারম্যান প্রার্থী বাকেরগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা চীনে চিকিৎসাধীন জীবননগরের সাংবাদিক চাষি রমজান, সুস্থতার জন্য দোয়া কামনা কলাপাড়ায় শিশু রায়হান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন রাজাপুরে ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ৫

বাকেরগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা

আপডেট: October 22, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

দানিসুর রহমান লিমন, বিশেষ প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। কয়েক দিনব্যাপী পূজা, অর্চনা, আনন্দ-উৎসব ও ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বিদায় জানানো হয়েছে দেবী দুর্গাকে।

এ বছর বাকেরগঞ্জ উপজেলায় মোট ৭৭টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। পূজাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন মণ্ডপে সাজসজ্জা, আলোকসজ্জা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

দুর্গাপূজার শেষ দিনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ভক্তরা দেবী দুর্গাকে বিদায় জানান। এ সময় ভক্তদের মধ্যে একদিকে ছিল উৎসবের সমাপ্তির আবহ, অন্যদিকে ছিল দেবীকে বিদায় জানানোর আবেগঘন মুহূর্ত।

শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের কাছে ধর্মীয় বিশ্বাস, ভক্তি ও আনন্দের অন্যতম প্রধান উপলক্ষ। প্রতিবছরের মতো এবারও বাকেরগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপিত হয়েছে।প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো এ বছরের শারদীয় দুর্গোৎসব। আবারও একটি নতুন বছরের অপেক্ষায় রইলেন সনাতন ধর্মাবলম্বীরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network