আপডেট: October 24, 2026
রিপোর্ট অলিউল্লাহ:: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে বাকেরগঞ্জ উপজেলার ১০ নং গারুড়িয়া ইউনিয়নের প্রচারণা। এরই ধারাবাহিকতায় মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক মোঃ শাহিন শিকদার।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে সমর্থকদের সঙ্গে নিয়ে মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ করেন! ইউনিয়নের বিভিন্ন এলাকা ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পথিমধ্যে তিনি স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করেন।
গণসংযোগকালে শাহিন শিকদার বলেন, “যদি সাধারণ মানুষ আমাকে চান, তাহলে নির্বাচন করার সিদ্ধান্ত নেব। তবে সবকিছুই জনগণের ইচ্ছা ও মহান আল্লাহর ওপর নির্ভর করবে। আমি জনগণের খাদেম হয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনগণের ন্যায্য অধিকার আদায়ে নিজেকে উপস্থাপন করতে চাই।

