শিরোনাম
যাত্রীবাহী বাসে আগুনের মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেত্রী পাপিয়া কারাগারে ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চলমান অস্থিরতায় পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার আমতলীতে দরিদ্র মেধাবী এসএসসি পরীক্ষার্থীদের পাশে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন যেকোনো দাবি আদায়ে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে: আহমেদ আবু জাফর বাকেরগঞ্জে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী অধ্যক্ষ ইউনুস খানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, জামায়াতের নিন্দা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এশিয়া কাপ রাইজিং স্টার্স: নাটকীয় জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

আমতলীতে দরিদ্র মেধাবী এসএসসি পরীক্ষার্থীদের পাশে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন

আপডেট: November 22, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

মাইনুল ইসলাম রাজু:: বরগুনার আমতলীতে ১০ জন দরিদ্র মেধাবী এসএসসি পরীক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন। পরীক্ষার ফরম পূরণের জন্য প্রত্যেক শিক্ষার্থীকে আড়াই হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা শিক্ষা সহায়তা প্রদান করেছে সংগঠনটি।

রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় আমতলী উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এ সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।

ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম।অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন আমতলী প্রেসক্লাবের সহসভাপতি মো. নাসির মাহমুদ, গোছখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিউর রহমান, গুরুদল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আউয়াল, কাঠালিয়া তাজেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শহিদুল ইসলাম মিলন, কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শহিদুল ইসলাম ও মো. ইকবাল হোসেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network