শিরোনাম
ভোলায় বৃদ্ধাকে বেঁধে ৮০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার লুট নলছিটিতে দুটি আইসক্রিম কারাখানে ৬০হাজার টাকা জরিমানা যাত্রীবাহী বাসে আগুনের মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেত্রী পাপিয়া কারাগারে ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চলমান অস্থিরতায় পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার আমতলীতে দরিদ্র মেধাবী এসএসসি পরীক্ষার্থীদের পাশে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন যেকোনো দাবি আদায়ে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে: আহমেদ আবু জাফর বাকেরগঞ্জে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী অধ্যক্ষ ইউনুস খানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, জামায়াতের নিন্দা

নলছিটিতে দুটি আইসক্রিম কারাখানে ৬০হাজার টাকা জরিমানা

আপডেট: November 22, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি:: নলছিটিতে অস্বাস্থ্যকর উপাদান দিয়ে আইসক্রিম তৈরীর দায়ে দু’টি কারখানাকে  ৬০হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঝালকাঠি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে এ জরিমানা করে।

অভিযান পরিচালনা করেন ঝালকাঠি ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা। তিনি জানান, নলছিটি উপজেলার রায়াপুর মিল্ক মালাই আইসবার ফ্যাক্টরি এবং মুন মিল্কি আইসবার ফ্যাক্টরিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অনুমোদনবিহীন রং এবং কৃত্রিম ফ্লেভার ব্যবহার করে অপরিছন্ন পরিবেশে আইসক্রিম তৈরি করছিলো।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী দু’টি কারখানাকে ৩০হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। হাইড্রোজ মিশ্রিত পুরাতন গুড় দিয়ে তৈরি হচ্ছিলো নলেন গুড় আইসক্রিম। বাজারজাতের জন্য সংরক্ষিত সকল আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়েছে।

আভিযানিক টিমের সাথে ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার সাধন সরকার। নিরাপত্তায় ছিলো ঝালকাঠি সদর আনসার ব্যাটেলিয়ন-৪৪ এর একটি টিম।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network