আহসান উল্লাহ মাস্টারের ১৬তম মৃত্যুবার্ষিকীতে তিন হাজার মানুষের মাঝে ত্রাণ বিতরণ

আপডেট: May 7, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

শ্রমিক নেতা আহসান উল্লাহ মাস্টারের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ। করোনা পরিস্থিতির কারণে মৃত্যুবর্ষিকীর সব কর্মসূচি বাতিল করে ত্রাণ বিতরণ করা হয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপির এই উদ্যোগকে একটি সময়পযোগী পদক্ষেপ হিসাবে দেখছেন ৩ হাজার দুঃস্থ পরিবার।

শ্রমিকলীগের কার্যকরী কমিটির সভাপতি আহসান উল্লাহ মাস্টার ছিলেন স্থানীয় জনগণ ও সারা দেশের শ্রমিকদের অত্যন্ত প্রিয়জন ও সবার রাজনৈতিক নেতা।২০০৪ সালের ৭ মে গাজীপুরের টঙ্গী নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় তাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

আহসানউল্লাহ মাস্টারের জন্ম ১৯৫০ সালের ৯ নভেম্বর, তৎকালীন ঢাকা জেলার (বর্তমান গাজীপুর) সাবেক পুবাইল ইউনিয়নের হায়দরাবাদ গ্রামে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network