শিরোনাম
আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি

আপডেট: August 16, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাওন খানের ইয়াবা সেবনের ভিডিও ভাইয়াল হওয়ায় তাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তিনি উপজেলার ১২ নং রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের দোলন খানের ছেলে।শনিবার রাতে বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ছাত্রদলের সভাপতি পদ থেকে তাকে এ অব্যাহতি দেয়া হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নিয়ামুল হক নাহিদ ও সদস্য সচিব রাকিব তালুকদারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির এ তথ্য জানানো হয়েছে।

ছাত্রদল নেতা শাওন খানের ইয়াবা সেবনের ১৬ সেকেন্ডের একটি ভিডিও শনিবার দিনব্যাপী সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে শাওন খানকে একটি কক্ষের খাটের এক কোণে বসে ইয়াবা সেবন করছেন এমন দৃশ্য দেখা যায়। ভিডিওটি কোথায় ও কখন ধারণ করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা মন্তব্য ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ঘটনার পর বিষয়টি উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হলে তাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি এবং সাংগঠনিক বিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাওন খানকে ১২ নং রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতির পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

তবে ইয়াবা সেবনের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ছাত্রদল নেতা শাওন খান। ভিডিওটি এআই দিয়ে তৈরি করা হয়েছে বলে তিনি দাবি করে বলেন, ‘গত ১৪ আগস্ট বৃহস্পতিবার সংসদ সদস্য আবুল হোসেন খানের বাসায় একটি অনুষ্ঠানের সময় মারামারির ঘটনা ঘটেছিল। ওই ঘটনার জের ধরে তাকে হেয়প্রতিপন্ন করতে ভিডিওটি তৈরি করা হয়েছে।

বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব তালুকদার বলেন, ‘আমরা ভিডিওটি পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য জেলা পর্যায়ে পাঠানো হয়েছে। কোনো মাদক ব্যবসায়ী বা মাদকসেবীর দলে জায়গা হবে না। সাংগঠনিকভাবে অভিযুক্ত শাওনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network