এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, ২ আসামি রিমান্ডে

আপডেট: July 7, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে কোট ওসি কামাল হোসেন দুই দিনের রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন। এরআগে ঢাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এ আদেশ দেন।আসামিরা হলেন- সাবেক যুবলীগ নেতা মো. নুরুল ইসলাম (৫২) ও যুবলীগ কর্মী মো. সজিব (৩২)।

কোট ওসি কামাল হোসেন ঢাকা পোস্টকে জানান, মঙ্গলবার ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগের আদালতে ওই দুই আসামিকে তোলা হলে উভয় পক্ষের আইনজীবীর শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানান তিনি।প্রসঙ্গত, সোমবার রাতে সাভার পৌর এলাকার তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির পদযাত্রা অনুষ্ঠানের সমাবেশ স্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচ জন আহত হন। পরে ভোররাতে সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লায় অভিযান চালিয়ে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network