শিরোনাম
চুয়াডাঙ্গা সীমান্তে এক কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ চোরাকারবারী আটক ঢাকা কোতয়ালীতে নিষিদ্ধ ছাত্রলীগে নেতৃত্বে দিচ্ছে বাকেরগঞ্জের ইমন তালুকদার ঝালকাঠিতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কলাপাড়ায় মাদক সেবন ও পাখি শিকারের অপরাধে ২ যুবকের জরিমানা সিলেটে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ গৌরনদীতে সমাজসেবক হাফিজুর রহমান মান্নার মায়ের দাফন সম্পন্ন পিরোজপুরে সরকারি পুকুরের মাছ ধরে বাড়ি নেওয়ার সময় খাদ্য কর্মকর্তা আটক শিশু হাসপাতালে কক্ষেই চিকিৎসকের ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

কলাপাড়ায় মাদক সেবন ও পাখি শিকারের অপরাধে ২ যুবকের জরিমানা

আপডেট: October 17, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর কলাপাড়ায় মাদক সেবন ও ঘুঘু ও বক পাখি শিকারের দায়ে দুই যুবককে জেল-জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।শুক্রবার রাতে শহরের নাচনাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই দুই যুবককে দণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো ইয়াসীন সাদেক। এ সময় কলাপাড়া বনবিভাগের কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টিম ও অ্যানিমেল লাভার্স পটুয়াখালী এর সদস্যরা উপস্থিত ছিলেন।দণ্ড পাওয়া আসামিরা হলেন, তানজিল (২১) ও সাইমুন মাতুব্বর (২৩)।

নির্বাহী ম্যাজিস্ট্রট ও সহকারী কমিশনার মো ইয়াসীন সাদেক জানান, তানজিল নামের এক ব্যক্তিকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এছাড়া, অপর ব্যক্তি সাইমুনকে ইয়াবা সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network