৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
পাথরঘাটায় হরিণ শিকার কাণ্ডে স্বামী কারাগারে, লজ্জায় তালাক দিলেন স্ত্রী বাকেরগঞ্জে কাউন্সিলর প্রার্থী নাসির হাওলাদার জনপ্রিয়তায় এগিয়ে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ বাকেরগঞ্জে যুবদল নেতা মনিরের বহিষ্কারাদেশ প্রত্যাহার কলাপাড়ায় ইসলামী আন্দোলনের কর্মী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় মাদকসহ আটক ৫, বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা তাকওয়া অর্জনের মাধ্যমেই সর্বস্তরে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব: মাওলানা আবদুল জব্বার বাকেরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ গ্রেফতার ১০ গৌরনদীতে ইফতার শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলা: কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত ২

কলাপাড়ায় ইসলামী আন্দোলনের কর্মী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

আপডেট: মার্চ ৫, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর কলাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী মো. ইদ্রিস আলীকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির নেতা–কর্মীরা।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলা দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, দলের কর্মী ইদ্রিস আলী হত্যাকাণ্ডে জড়িত যুবদল নেতা জহিরুল ইসলামসহ সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

দলীয় সূত্র জানায়, গত ২ মার্চ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইদ্রিস আলীর মৃত্যু হয়। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি মন্তব্যকে কেন্দ্র করে তাকে ডেকে নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে গুরুতর আহত হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।

নিহতের স্বজনদের অভিযোগ, যুবদল নেতা জহিরুল ইসলাম ও তার সহযোগীরা ইদ্রিস আলীকে ডেকে নিয়ে মারধর করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।এ ঘটনায় ৩ মার্চ সকালে নিহতের স্ত্রী ও দুই সন্তান ঢাকায় থেকে মরদেহ কলাপাড়া থানায় নিয়ে আসেন এবং ঘটনার বিচার দাবি করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network