১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত গাজীপুরে এক পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় গ্রামের বাড়িতে শোকের মাতম বাকেরগঞ্জে “Humanity And Sports Alliance” সংগঠনের আত্মপ্রকাশ, সভাপতি রহমাতুল্লাহ পাটোয়ারী সাধারণ সম্পাদক সোহেল!

ছাত্রলীগ নিষিদ্ধে যা বললেন সোহেল তাজ

আপডেট: অক্টোবর ২৫, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নেতাকর্মীদের অপকর্মের জন্যই ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।গতকাল বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার প্রতিক্রিয়াস্বরূপ এ মন্তব্য করেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ওই পোস্টে লিখেছেন, ‘নিয়তির কি নির্মম পরিহাস! যে ছাত্র সংগঠন ভাষা আন্দোলন, ছয় দফা, স্বাধীনতা সংগ্রাম এবং আমাদের মহান মুক্তিযুদ্ধ সহ বাংলার মানুষের সকল লড়াই সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছিল সেই ছাত্রলীগ তারই অপকর্মের জন্য নিষিদ্ধ হল।’

সোহেল তাজ লিখেন, ‘এই নিষেধাজ্ঞা জারির পর তাদের একটা বিবৃতি পরে আমি খুবই বিচলিত হলাম, যেখানে তারা বলছে তাদের অতীত ভূমিকার কথা। ভাষা আন্দোলন, ছয় দফা সহ স্বাধীনতা সংগ্রামে তাদের অবদানের কথা বলছেন- নির্লজ্জের মত- আমি ওনাদেরকে বলব, আপনারা এইসব কথা বলা থেকে দয়া করে বিরত থাকুন। কারণ আপনারাই ছাত্রলীগকে গত ১৫ বছর সন্ত্রাসী বাহিনীতে পরিণত করেছেন। ছাত্র-জনতার গণঅভুত্থানে জনগণের সাথে না থেকে এই সংগঠনকে ব্যবহার করা হয়েছে হিংস্রভাবে মানুষ হত্যা এবং নির্যাতনের হাতিয়ার হিসাবে। এই দায় কোনভাবেই এড়ানো যাবে না।’

তিনি লিখেন, ‘বর্তমান ছাত্রলীগ এবং বর্তমান আওয়ামী লীগ আর স্বাধীনতা সংগ্রামের ছাত্রলীগ এবং আওয়ামী লীগ কোনভাবেই এক না। তাই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাস টেনে এই জাতির গর্বের স্থানগুলিকে বিতর্কিত করার অধিকার আপনাদের নাই।’

তাজউদ্দীনপুত্র আরও লিখেন, ‘ছাত্রলীগ, আওয়ামী লীগের ব্রেইন ওয়াশড নষ্ট পঁচা নীতি আদর্শবিচ্যুত লুটেরা খুনি, হত্যা-গুম-নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলবো অনতিবিলম্বে আমার এই ফেইসবুক পেইজটি আনফলো করতে- আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্মউপলব্ধি আত্মসমালোচনা করে অনুশোচনা করার।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network