শিরোনাম
সাঈদীর বিরুদ্ধে মামলার বাদীর দাফন ঘিরে উত্তেজনা, কবর খুঁড়লেন মেয়ে-বোন মক্কা-মদিনায় পড়ল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ, হুতিদের অস্বীকার ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা এসিল্যান্ডের গাজীপুরে কার্টনের গুদামের আগুন নিয়ন্ত্রণে উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা গলাচিপায় জেলেদের হামলায় পুলিশ কনস্টেবলসহ আহত ২ ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মহিলা মাদ্রাসায় আগুন, পরিচালক আটক গারুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহিন শিকদারের শোডাউন ও গণসংযোগ মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জামান খন্দকার এর কবিতা “মাহে রমজান”

আপডেট: March 1, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

“মাহে রমজান”
জামান খন্দকার

বছর ঘুরে এলো ফিরে
মাহে রমজান।
খুঁজে নাও স্রষ্টা
সৃষ্টির মাঝে,
করো তাঁরই গুনগান।

শোক-তাপ, দুঃখ-জ্বালা,
আছে যত বিরহ ব্যথা,
অবনত ধ্যানে-মনে
বল কথা তাঁর সনে
তিঁনিই সু-মহান।

কর ধৈর্যধারণ,
কর আত্মসংযম।
প্রভুর রাহে কর জীবনপন।
ষড়রিপুকে জয় করে,
স্রষ্টার সাথে কর
ভাবের আদান-প্রদান।

মানুষের মাঝে ভেদ-বিভেদ ভুলে
কর স্রষ্টার জয়গান।
পুরো মাস জুড়ে
রোজা রেখে করো
প্রভুর অন্বেষণ।

প্রভুর প্রেমে বিলিয়ে দাও
আপন দেহ প্রাণ।
রহমত বরকত নাজাতেই
প্রভুর অনন্ত নেয়ামত।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network