আপডেট: October 20, 2026
আমিনুর রহমান নয়ন: চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে ৫ গ্রাম গাঁজাসহ আলমাজ উদ্দিন (৩৮) নামের একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (২০শে অক্টোবর) সকালে উপজেলার মনোহরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আলমাজ উদ্দিন মনোহরপুর গ্রামের দক্ষিণপাড়ার সামছুজ্জোহার ছেলে।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জীবননগর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে আলমাজ উদ্দিন নামের এক ব্যক্তিকে ৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
পরে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য আটক আসামিকে চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে আদালত তাকে ছয় মাস ১৫ দিনের বিনাশ্রাম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

