শিরোনাম
চুয়াডাঙ্গা সীমান্তে এক কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ চোরাকারবারী আটক ঢাকা কোতয়ালীতে নিষিদ্ধ ছাত্রলীগে নেতৃত্বে দিচ্ছে বাকেরগঞ্জের ইমন তালুকদার ঝালকাঠিতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কলাপাড়ায় মাদক সেবন ও পাখি শিকারের অপরাধে ২ যুবকের জরিমানা সিলেটে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ গৌরনদীতে সমাজসেবক হাফিজুর রহমান মান্নার মায়ের দাফন সম্পন্ন পিরোজপুরে সরকারি পুকুরের মাছ ধরে বাড়ি নেওয়ার সময় খাদ্য কর্মকর্তা আটক শিশু হাসপাতালে কক্ষেই চিকিৎসকের ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা কোতয়ালীতে নিষিদ্ধ ছাত্রলীগে নেতৃত্বে দিচ্ছে বাকেরগঞ্জের ইমন তালুকদার

আপডেট: October 17, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি  বাকেরগঞ্জ, বরিশাল:: ঢাকা মহানগর দক্ষিণের অধীন কোতোয়ালী থানা ছাত্রলীগের নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের ইমন তালুকদার। গত ৯ অক্টোবর ২০২৬ তারিখে ঘোষিত কমিটিতে তাকে এ পদে মনোনীত করা হয়।

রাজিবুল ইসলাম বাপ্পি ও সজল কুন্ডু নামে দুই নেতার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণার তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৫ আগস্ট-পরবর্তী সময়ে রাজপথে সক্রিয় থেকে যারা সংগঠনের জন্য কাজ করেছেন, তাদের সমন্বয়ে নতুন কমিটিতে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে ইমন তালুকদার বলেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তার ওপর যে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন, তা তিনি আন্তরিকতার সঙ্গে পালন করবেন।তিনি আরও বলেন, “৫ আগস্ট-পরবর্তী সময়ে দলের ক্রান্তিলগ্নে আমি রাজপথে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব।”

বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের বাসিন্দা ইমন তালুকদার ঢাকা মহানগর দক্ষিণের কোতোয়ালী থানা কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পাওয়ায় তার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে। উল্লেখ্য, ছাত্রলীগকে বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network