আপডেট: April 27, 2024
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৬ বোতল ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছে। শনিবার (২৭শে এপ্রিল ২০২৪) সকালে রাঙ্গিয়ারপোতা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত পিয়াস আলী (২৬) রাঙ্গিয়ারপোতা গ্রামের উত্তরপাড়ার সাবদার আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এসআই তারেক হাসান সঙ্গীয় অফিসার ফোর্সসহ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন রাঙ্গিয়ারপোতা গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ৩৬ বোতল ফেন্সিডিলসহ পিয়াস আলী নামের এক যুবককে তাঁর নিজ বসতবাড়ির উঠান হতে আটক করা হয়।
আটককৃত যুবকের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

