শিরোনাম
বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা

দুই মাসের বাচ্চাসহ ভাড়াটিয়াকে বের করে দেওয়া বাড়িওয়ালী গ্রেপ্তার

আপডেট: April 22, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্কঃ রাজধানীর কলাবাগান থানা এলাকায় দুই মাসের বাচ্চাসহ এক ভাড়াটিয়াকে বের করে দেওয়ার ঘটনায় অভিযুক্ত বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব- ২’র কর্মকর্তা মেজর আরেফিন।

মেজর আরেফিন বলেন, ‘দুই মাসের বাচ্চাসহ ভাড়াটিয়াকে বের করে দেওয়া বাড়ির মালিক ওই নারীকে সন্ধ্যা সাড়ে ৭ টায় ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়। কলাবাগান থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

এ ছাড়া মামলার আরেক আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলে জানান মেজর আরেফিন।

এর আগে গত শনিবার ছোট দুই সন্তান ও কোলের দুই মাসের এক বাচ্চাসহ কলাবাগানের একটি বাসায় ৬ মাস আগে থেকে ভাড়াটিয়া হিসেবে বসবাস করা কুলসুমা খানম নামে এক নারী ও তার স্বামীকে বের করে দেন তাদের বাড়িওয়ালী। তিন দিন পরে পুলিশের সহায়তায় বাসায় ফেরেন কুলসুমা।

পরে ওই বাড়িওয়ালীর বিরুদ্ধে ব্যবস্থা নেয় পুলিশ। কুলসুমা খানম এ ঘটনায় কলাবাগান থানায় মামলা করেন। ওই মামলায়ই বাড়িওয়ালীকে গ্রেপ্তার করে র‌্যাব-২।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network