৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে চরফ্যাশনে বিক্ষোভ

আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে নবম জাতীয় পে-স্কেলের গেজেট অবিলম্বে প্রকাশের দাবি বাস্তবায়নের লক্ষ্যে চরফ্যাশনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সম্মিলিত পেশাজীবি সংগঠন, চরফ্যাশন,ভোলা ।সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ছানাউল্লাহ আজম, স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন চরফ্যাশন উপজেলা সভাপতি শাহ মনিরুজ্জামান, সঞ্চালনা করেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবুল কাশেম। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফ্যাশন স্কয়ারে গিয়ে শেষ হয়।

এ সময় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতি আমাদের জীবনযাত্রাকে চরম সংকটে ফেলেছে। এই পরিপ্রেক্ষিতে নবম জাতীয় পে-স্কেলের গেজেট অবিলম্বে প্রকাশ করে সরকারী কর্মচারীদের বেতন-ভাতা সামঞ্জস্যপূর্ণ করা অত্যন্ত জরুরি। সরকারের কাছে আমাদের দাবি, এই গেজেট প্রকাশ করে আমাদের অধিকার সুরক্ষিত করুন। যাতে আমরা আরও উন্নত সেবা প্রদান করতে পারি। এটি শুধু আমাদের দাবি নয়, এটি সমাজের সামগ্রিক উন্নয়নের প্রশ্ন। আমরা আশা করি, সরকার এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন।সময় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতি আমাদের জীবনযাত্রাকে চরম সংকটে ফেলেছে। এই পরিপ্রেক্ষিতে নবম জাতীয় পে-স্কেলের গেজেট অবিলম্বে প্রকাশ করে সরকারী কর্মচারীদের বেতন-ভাতা সামঞ্জস্যপূর্ণ করা অত্যন্ত জরুরি। আমরা সিলেট সিটি কর্পোরেশনের কর্মচারীরা নগরের উন্নয়ন ও জনসেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছি, কিন্তু এই অসমতুলতা আমাদের কাজের গতি ও মানসিক শান্তিকে ব্যাহত করছে। সরকারের কাছে আমাদের দাবি, এই গেজেট প্রকাশ করে আমাদের অধিকার সুরক্ষিত করুন। যাতে আমরা আরও উন্নত সেবা প্রদান করতে পারি। এটি শুধু আমাদের দাবি নয়, এটি সমাজের সামগ্রিক উন্নয়নের প্রশ্ন। আমরা আশা করি, সরকার এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network