শিরোনাম
খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার গাজীপুরে ধর্ষণের মামলায় এনসিপি নেতা আটক উজিরপুরে ভিক্ষুক পুনর্বাসনে হতদরিদ্রদের মাঝে অটোভ্যান বিতরণ

বরিশালে আমীরে জামায়াতে সমাবেশ উপলক্ষে মাঠ পরিদর্শন করেন জামায়াত নেতৃবৃন্দ

আপডেট: February 1, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের বরিশাল সফর উপলক্ষে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সরকারী পাতারহাট আর সি কলেজ মাঠ পরিদর্শন করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলালের নেতৃত্বে জামায়াত নেতৃবৃন্দ। আজ পহেলা ফেব্রুয়ারী রবিবার সকালে সমাবেশের নির্ধারিত মাঠ পরিদর্শন করেন নেতৃবৃন্দ।

এসম আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা আমির এবং জামায়াত মনোনীত বরিশাল ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবদুল জব্বার, ইসলামি ছাত্রশিবির বরিশাল মহানগর সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য নেয়ামুল হাসান নাঈম, জামায়াত মনোনীত মেহেন্দিগঞ্জ উপজেলার চেয়ারম্যান প্রার্থী সগীর বিন সাঈদ, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন।

এসময় নেতৃবৃন্দ বলেন, আগামী ৬ তারিখ পাতারহাট আর সি কলেজ মাঠে জনসমুদ্র হবে। আমীরে জামায়াত অবহেলিত মেহেন্দিগঞ্জ হিজলা বাসীর কথা শুনবে এবং নদীভাঙ্গন প্রবন এই দুখী মানুষকে সমস্যা সমাধানে নির্দেশনা প্রদান করবেন। উল্লেখ আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগামী ৬ ফেব্রুয়ারী শুক্রবার বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় সফর করবেন এবং পাতারহাট আর সি কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দিবেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network