৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
হাঁস-মুরগি চুরির অপরাধে ৩ জনের কারাদণ্ড বরিশালে ব্যবসায়ীকে মারধর করে ৭০ লাখ টাকার চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর, আটক ১ নলছিটিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে সুপারভাইজার নিহত বরিশালে অণ্ডকোষ চেপে ধরে ব্যবসায়ীর কাছ থেকে চেকে সই নেওয়ার অভিযোগ পুকুরে গোসলে নেমে তিন বোনের মৃত্যু, এলাকা জুড়ে শোকের মাতম উজিরপুরে মন্দিরের কমিটি ও আর্থিক হিসাব নিয়ে বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ বাকেরগঞ্জে গাছ কেটে অন্যের জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন: প্রধানমন্ত্রী তুখোড় রাজনীতিক ও সমাজসেবক মরহুম হাফেজ হাওলাদারের ১১তম মৃত্যুবার্ষিকী আজ

পুকুরে গোসলে নেমে তিন বোনের মৃত্যু, এলাকা জুড়ে শোকের মাতম

আপডেট: জুলাই ৫, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নরসিংদীর মনোহরদীতে পুকুরে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে। তারা মামাতো–ফুফাতো বোন।শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত তিন শিশু হলো— ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা, তুহিন মিয়ার মেয়ে আয়েশা ওরফে আশামনি এবং মুফাচ্ছের মিয়ার মেয়ে সুমাইয়া। তাদের মধ্যে দুজন স্থানীয় কওমি মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং একজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরের দিকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে শিশুরা। দীর্ঘ সময় পার হলেও তাদের দেখা না গেলে পরিবারের এক ছোট সদস্য বিষয়টি জানায়। পরে শিশুদের স্বজন ও স্থানীয়রা পুকুরে নেমে তাদেরকে উদ্ধার করেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিন শিশুকেই মৃত ঘোষণা করেন।দুর্ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চর আহমদপুরের পরিবেশ।মনোহরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, “এটা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা । এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network