শিরোনাম
মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ২৫ যাত্রী আহত আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ মাদারীপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ গাজীপুরে গভীর রাতে আগুনে মসজিদসহ ২০ দোকান পুড়ে ছাই ছাত্র আন্দোলন প্রতিহত করতে অর্থের যোগানদাতা আ‍‍`লীগ নেতা এখন বিএনপির চেয়ারম্যান প্রার্থী বাকেরগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা চীনে চিকিৎসাধীন জীবননগরের সাংবাদিক চাষি রমজান, সুস্থতার জন্য দোয়া কামনা কলাপাড়ায় শিশু রায়হান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রেমের টানে ৪ সন্তানসহ ভারতে পাকিস্তানি নারী

আপডেট: July 3, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

পাকিস্তানি সেই নারী ও ভারতীয় সেই যুবক – ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:: প্রেমের টানে চার সন্তান নিয়ে অবৈধভাবে ভারতে এসে বসবাস করা এক পাকিস্তানি নারী ও তার সঙ্গী ভারতীয় যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩ জুলাই) দেশটির উত্তরপ্রদেশ রাজ্যের নয়ডা শহরের একটি বাসা থেকে সন্তানসহ ওই নারী ও তাকে আশ্রয় দেওয়া ভারতীয় যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি’কে নয়ডা পুলিশের ডেপুটি কমিশনার সাদ মিঞা খান জানান জানান, অনলাইন গেম পাবজি খেলার সূত্রে নয়ডানিবাসী ওই যুবকের সঙ্গে পরিচয় ঘটে ওই ২৮ বছর বয়সী ওই পাকিস্তানি নারীর। তারপর অনলাইনে ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্টতা বাড়তে থাকে এবং এক পর্যায়ে চার সন্তানকে নিয়ে পাকিস্তান থেকে নেপালে যান ওই নারী। তারপর নেপাল থেকে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেন তিনি।সন্তানসহ ওই নারী উত্তরপ্রদেশে এসে পৌঁছালে সেখানে তাকে রিসিভ করেন ওই যুবক। তারপর তাদের নিয়ে নয়ডার একটি আবাসিক এলাকায় বাসা ভাড়া নিয়ে সেখানে ওঠেন তিনি। ওই নারীর কাছে ভারতে বসবাসের জন্য বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি।

গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে নয়ডার ওই বাসায় গিয়ে ওই যুবক এবং নারীকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে সাদ মিঞা খান বলেন, ‘ওই পাকিস্তানী নারী এবং তাকে আশ্রয়দাতা যুবক— দুজনই বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। ওই নারীর চার সন্তানকেও হেফাজতে রাখা হয়েছে।’‘এখন তাদের দু’জনকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ শেষে আরও তথ্য আমরা জানাতে পারব,’ বলেন এই পুলিশ কর্মকর্তা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network