শিরোনাম
মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ২৫ যাত্রী আহত আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ মাদারীপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ গাজীপুরে গভীর রাতে আগুনে মসজিদসহ ২০ দোকান পুড়ে ছাই ছাত্র আন্দোলন প্রতিহত করতে অর্থের যোগানদাতা আ‍‍`লীগ নেতা এখন বিএনপির চেয়ারম্যান প্রার্থী বাকেরগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা চীনে চিকিৎসাধীন জীবননগরের সাংবাদিক চাষি রমজান, সুস্থতার জন্য দোয়া কামনা কলাপাড়ায় শিশু রায়হান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ফিলিস্তিনিদের রোজা রাখায় বাধা ইসরাইলের

আপডেট: May 2, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমে ফিলিস্তিনিদের রোজা রাখায় বাধা দিচ্ছে ইসরাইলি পুলিশ। স্থানীয় ফিলিস্তিনিদের পক্ষ থেকে এমন অভিযোগ এসেছে।

পূর্ব জেরুজালেমের আল জোয উপত্যকা ও আশপাশের এলাকায় রোজা রাখার জন্য এলাকায় ঘুরে ঘুরে মানুষের ঘুম ভাঙানো ব্যক্তিকে বাধা ও গ্রেফতারের হুমকি দিয়েছে ইসরাইলি পুলিশ।বুধবার ভোর রাতেও এমন ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিন শেষ রাতে রোজা রাখতে মানুষদেরকে ঘুম থেকে জাগান আরিন জানিন নামে এক ফিলিস্তিনি।

বুধবার ইসরাইলি পুলিশ তাকে এ কাজে বাধা দেয় এবং সামনের থেকে এ কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। তারা আরও বলেন, আরিনকে কঠোর ভাষায় বলে দেয়া হয়েছে, ফের যদি তাকে শেষ রাতে রাস্তায় হাঁটতে এবং ঢোল বাজিয়ে মানুষের ঘুম ভাঙাতে দেখা যায় তাহলে তাকে গ্রেফতার করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network