শিরোনাম
মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ২৫ যাত্রী আহত আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ মাদারীপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ গাজীপুরে গভীর রাতে আগুনে মসজিদসহ ২০ দোকান পুড়ে ছাই ছাত্র আন্দোলন প্রতিহত করতে অর্থের যোগানদাতা আ‍‍`লীগ নেতা এখন বিএনপির চেয়ারম্যান প্রার্থী বাকেরগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা চীনে চিকিৎসাধীন জীবননগরের সাংবাদিক চাষি রমজান, সুস্থতার জন্য দোয়া কামনা কলাপাড়ায় শিশু রায়হান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

বসুন্ধরা গ্রুপের ত্রাণ পেলো দশমিনার ৩২শ” পরিবার

আপডেট: May 19, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

সঞ্জয় ব্যানার্জী, দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি
করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে এসেছে বসুন্ধরা গ্রুপ। নিজস্ব তহবিল থেকে ৩২শ” অসহায়, দুস্থ, প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যাক্ত ও সমাজে নির্যাতিত পরিবারকে খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করেছে দেশের শীর্ষস্থানীয় এই শিল্পগোষ্ঠী।করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংকট মোকাবিলায় পটুয়খালীর দশমিনায় সোমবার সকাল ১০টায় উত্তর আরজবেগী সরকারি প্রথমিক বিদ্যালয়ের মাঠে বসুন্ধরা গ্রুপের এ মানবিক সহায়তা প্রদান করা হয়।
ইউনিয়নের ৫,৪ ও ৬ নং ওয়ার্ডে আর বিকাল ৪টায় ১,২, ৩,৪ নং ওয়ার্ডে ২৫শ” পরিবারের মাঝে মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রত্যেকটি পরিবারকে ৫কেজি চাল, ৫কেজি আটা, ২ লিটার তৈল, ২কেজি চিনি, ২প্যাকেট সেমাই, ২কেজি ডাল, ২প্যাকেট লবন, ১প্যাকেট দুধ ও ২টা সাবন দেয়া হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ ইকবাল মাহামুদ লিটন বলেন, দেশ ও মানুষের কল্যাণে বসুন্ধরা গ্রুপ খাবার বিতরণের পাশাপাশি পরিকল্পনা করছে আরও বড় পরিসরে কিছু করার। ইউনিয়ানে ত্রাণ বিতরণ করায় আমার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি
উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌস বলেন, দেশব্যাপি মহামারি ক্লান্তি লগ্নে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে উপজেলার সদর ইউনিয়ানে ত্রাণ বিতরণ করায় আমার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ বসুন্ধরা গ্রুপ সব সময় এ ধরনের ত্রাণ বিতরণ করে থাকে। আমরা আশা করছি যত ধরনের বিপদই আসুক বসুন্ধরা গ্রুপের সহায়তায় আমরা মোকাবিলা করতে পারবো।
এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের ভূমি সংস্কার সচিব তরফদার আক্তার জামিল, উপজেলা কৃষিকর্মকর্তা বনি আমিন খাঁন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ ইকবাল মাহামুদ লিটন, পটুয়াখালী জেলা পরিষদের সদস্য মোঃ জাকির হোসেন ভুট্টো, সমাজ সেবক মোঃ নাসির উদ্দিন সিকদার (সান্টু) প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network